1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা সমবায় অফিসের সামনে সামনে এসে শেষ হয়। পরে পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধণা ত্রিপুরার অসুস্থতায় অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উপজেলা সমবায় অফিসার মির্জা রাশিদ আহাম্মেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা কেন্দ্রীয় সমবায়সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য, বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগ। একজন মানুষের একার পক্ষে যে কাজ করা কঠিন, সমবেত প্রচেষ্টার মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। তাই দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সমবায় কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ আরও জোরদার করতে হবে।
বক্তারা আরও বলেন, সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করা সম্ভব। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, মৎস্য, প্রাণিসম্পদ ও বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সমবায়ভিত্তিক উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্নআয়ের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় একটি কার্যকর মাধ্যম। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

তাঁরা বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সমবায় কার্যক্রম সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সমবায়ের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল হলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলে দেশের বাহিরে গিয়ে রেমিট্যান্স যোদ্ধারা সঠিক নিয়মে অধিক মুনাফা উপার্জন করে দেশে অর্থ পাঠাতে পারে। অনুষ্ঠানের একপর্যায়ে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭২ সাল থেকে জাতীয় সমবায় দিবস নিয়মিতভাবে পালিত হয়ে আসছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরা, সমবায় আন্দোলনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে সমবায়ভিত্তিক উদ্যোগের প্রসার ঘটানোই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে পড়েছে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ। বর্ষা মৌসুম জুড়েই নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে চলছে অবাধে শামুক শিকার। জীবিকার তাগিদে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ রাত জেগে আধুনিক যন্ত্রপাতি ও জাল ব্যবহার করে হাওরের তলদেশ থেকে বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করছেন। সূর্য ওঠার আগেই সেই শামুক হাওরের কূলে এনে স্তূপ করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে বস্তাবন্দি করে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন হাঁসের খামারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় শামুক কুড়ানো এখন ওই অঞ্চলের অনেক মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। খামারিরা দানাদার খাবারের খরচ কমাতে তুলনামূলক কম দামে প্রাকৃতিক পুষ্টি উপাদান হিসেবে হাঁসকে শামুক খাওয়াচ্ছেন। ফলে দিন দিন হাওরের বাজারে এর চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিন ভোরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের অস্থায়ী বাজারে বসে শামুকের জমজমাট বিকিকিনি। পাইকাররা এখান থেকে পাইকারি দরে শামুক কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের হাঁসের খামারে। তবে বাণিজ্যিকভাবে এভাবে প্রতিনিয়ত হাজার হাজার মণ শামুক তুলে নেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ রক্ষায় নিয়োজিত কর্মীরা। তাদের মতে, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শামুক নিধন চলতে থাকলে হাওরের স্বাভাবিক জীববৈচিত্র্য চরম বিপর্যয়ের মুখে পড়বে। শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির নেত্রকোণা জেলা সভাপতি নাজমুল কবির সরকার এ বিষয়ে জানান, শামুক হাওরের প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। এভাবে প্রতিনিয়ত আহরণ অব্যাহত থাকলে খুব দ্রুতই এই এলাকা থেকে শামুক বিলুপ্ত হয়ে যাবে, যা পুরো হাওর অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। এ বিষয়ে পরিবেশ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, শামুক কেবল হাঁসের খাদ্য নয়, এটি জলাভূমির পুরো খাদ্যশৃঙ্খলের (Food Chain) অন্যতম মূল ভিত্তি। দেশীয় নানা প্রজাতির মাছ, পানকৌড়ি, বকসহ বিভিন্ন জলচর পাখির অন্যতম প্রধান খাবার এই শামুক। তাছাড়া পানির গুণগত মান ভালো রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনিয়ন্ত্রিতভাবে শামুক ধ্বংস করা হলে জলাশয়ের অন্যান্য প্রাণিকুলও খাদ্যসংকটে পড়বে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন বলেন, জলজ প্রতিবেশের যেকোনো একটি নির্দিষ্ট উপাদান অতিরিক্ত পরিমাণে আহরণ করা হলে তা পুরো পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিঙ্গাপোতা হাওরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুতই একটি টিম সরেজমিনে পরিদর্শনে যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, জলবায়ু ও পরিবেশের ক্ষতি না করে কীভাবে বিকল্প আয়ের পথ তৈরি করা যায়, সেদিকে নজর দেওয়া জরুরি। সাধারণ মানুষের জীবিকার তাগিদকে গুরুত্ব দিয়ে অবিলম্বে হাওরে শামুক আহরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারের কঠোর নজরদারি কার্যকর করার জোর দাবি তুলেছেন তারা। ৩১/১০/২০২৬ ইং
All rights reserved © 2019
Design By Raytahost