
ময়মনসিংহের ফুলপুরে (১ নভেম্বর) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুজিবর রহমান নামের এক ব্যক্তি।
নিহত গরুর পাইকার মোঃ মুজিবর রহমান(৫০) ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই গ্রামের আব্দুল হাই এর ছেলে।
জানা গেছে, ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের ফুলপুরের শেরপুর রোডের সাহাপুর বাজারে গরুবোঝাই ভটভটি দুর্ঘটনায় একটি গরু ঘটনা স্থলেই মারা যায়। এতে মুজিবর রহমান গুরুতর আহত সহ ৩জন আহত হয়। আহতদের মধ্যে মুজিবর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। অপর ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা রয়েছে।
আরো জানা যায়, নিহত মজিবর রহমান একজন গরুর পাইকার। ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা ঐতিহ্যবাহী গরুর হাট থেকে গরু কিনে নিয়ে যাবার সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply