1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রেসক্লাব নকলার নতুন কমিটি ঘোষণা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল-আমিন

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ‘প্রেসক্লাব নকলা’-এর ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি মো. শফিউজ্জামান রানাকে সভাপতি এবং জাতীয় অর্থনীতি ও ন্যাশনাল কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবদুল্লাহ আল-আমিন। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির তালিকা সোমবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু, সহসভাপতি দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া, রকিব হাসান রবিন ও মোস্তাক আহাম্মেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম বিল্লাহ রাকিব ও আবদুল্লাহ আল-আমিন। দপ্তর সম্পাদক নয়ন শেখ, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, সাহিত্য ও গবেষণা সম্পাদক এ. এম. ফিরোজ, কল্যাণ ও তহবিল সম্পাদক মাহাদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আইনুল নাঈম।

কমিটির ছয়জন কার্যনির্বাহী সদস্য হলেন-তারেকুল হাসান, মাজহারুল ইসলাম লালন, মো. নূর হোসেন, মেহেদী হাসান রাজীব, রেজাউল হাসান সাফিত ও সেলিম রেজা। এ ছাড়া পাঁচজনকে সাধারণ সদস্য করা হয়েছে। তাঁরা হলেন শীমানুর রহমান সুখন, আল আমিন হাসান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোয়াজ্জেম হোসেন তামিম ও রাজু আহাম্মেদ।

সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা এবং দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে জ্যেষ্ঠ সাংবাদিকদের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

কয়েক দিনের ব্যবধানে নকলা উপজেলায় সাংবাদিকদের দুইটি কমিটি প্রকাশ হওয়ার পরে বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। এবিষয়ে নবগঠিত ‘প্রেসক্লাব নকলা’র সভাপতি শফিউজ্জামান রানা, সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রিজন জানান, ‘প্রেসক্লাব নকলা’ কমিটির সাথে ‘নকলা প্রেসক্লাব’র কোন প্রকার সম্পৃক্ততা নেই। স্বতন্ত্র দুইটি সংগঠনিক নামে ও ভিন্ন বৈশিষ্ট্যের দুইটি লোগোতে দুটি কমিটি গঠিত হয়েছে। এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে ও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে প্রেসক্লাব নকলার পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার কাছে গঠনমূলক পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাঁরা বলেন, “আমরা কারও প্রতিপক্ষ নই। দেশ ও জাতির কল্যাণে দলমত-নির্বিশেষে সব ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

উল্লেখ্য, ‘প্রেসক্লাব নকলা’ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়বে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost