1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নকলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রথমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাকির হোসেন জুয়েল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শেখ ফরিদ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost