1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি।

বুধবার (২২শে জুলাই) রাতে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) এলাকায় তার নিজস্ব বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণমুখী ঘর কক্ষ থেকে একটি বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অজিত পাত্র জানায় উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন ডিবির কাছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় নিকটস্থ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশের সিডিএমএস যাচাইয়ে গ্রেপ্তারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম স্যারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।
০১৭৪৫৯৩৯৪৪৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost