1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার, প্রশংসায় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সবুজ

আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা-চুঙ্গির মোড় সংলগ্ন সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছিলেন হাজারো মানুষ। পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশটি আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের কাছে এটি যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছিল।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সবুজ। সোমবার নিজস্ব অর্থায়নে স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করেন তিনি।

সংস্কার শেষে এখন সড়কটি আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তির সঙ্গে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা। স্থানীয়দের মতে, দ্রুত এই উদ্যোগ না নেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙা অংশ সংস্কারের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে মেহেদী হাসান সবুজের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি মেরামত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost