1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

পাঁচবিবিতে ডিবি পুলিশ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ১৫০’পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হলেন মাদক ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন আপেল (৪০)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে পাঁচবিবি পৌর শহরের লতিহাটির অদূরে আপেলের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের এসআই মোঃ শাখাওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।

জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপেলকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost