1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

পাঁচবিবি থানার ওসি পাকড়াও করলেন ইয়াবা ব্যবসায়ীকে

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজেই অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেন। এসময় তার নিকট থেকে ১৭’পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ওসি মহদোয়। এসময় মাদক ব্যবসায় ব্যবহারি তার নিকট থেকে একটি মটরসাইকেলও জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে আয়মারসুলপুর ইউনিয়নের বড় মানিক এলাকায় যান থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম। এসময় শাহাবুল ইসলামের চায়ের দোকানের সামনে ছোট মানিক গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে মোঃ শাহীন মিয়া (৪১) এর গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার শরীর তল্লাশি করে পকেটে ১৭’পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ওসি মহদোয় বলেন, আটক শাহীনের বিরুদ্ধে থানায় খোঁজ নিয়ে জানতে পারি তার নামে আগেই ৮টি মাদক মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এলাকাবাসীর অভিযোগ, শাহীনের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেন ওসি সাহেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost