1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

‎পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে কেক কর্তন, আলোচনা সভা ও র‍্যালীর মাধ্যমে দৈনিক করতোয়ার ৫১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণজয়ন্তী) ২০২৬ পালন করা হয়েছে।

‎আজ ১২ আগষ্ট বুধবার বেলা ১১টায় দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।

‎পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে জন্মদিনের কেক কেটে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন প্রধান ও বিশেষ অতিথি।

শেষে এক র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost