
জয়পুরহাটে জুলাই ২০২৪ আন্দোলনে পাঁচবিবি কৃতি সন্তান শহীদ বিশাল সরকারের ২য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন পাঁচবিবি উপজেলা প্রশাসন।
২০২৪ সালে ৪ই আগস্ট ছাত্র আন্দোলনে জয়পুরহাটে পুলিশের গুলিতে নিহত হন বিশাল সরকার।
৪ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বিশালের গ্রামের বাড়ি রতনপুরে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন,
থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম,
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী,
উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী,সহ বিশালের বাবা এবং আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে বিশাল সরকারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply