1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রাতারাতি কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্ন ভিডিও তৈরি, আটক-৪

জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতারাতি কোটিপতি হওয়ার লোভে মোবাইলে পর্নো ভিডিও তৈরির অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকালে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আগে করা হয়। এ সময় পর্নো ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

আটককৃরা হলেনঃ-

পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)।

মামলা সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জাহিদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আটক হওয়া নারীরা এই বাসায় আরও অনেক নারীদের নিয়ে প্রায় সময় আসতেন। আমাদের সন্দেহ হতো। এরা সমাজকে নষ্ট করে ফেলছে। এরা মুলত রাতারাতি কোটিপতি হতে এসব করেছে বলে আমি জানতে পারি। আমরা এদের শাস্তি চাই।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ ও এরসঙ্গে জড়িত পলাতক থাকা অন্যান্যদের এখন পর্যন্ত আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost