1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

পাঁচবিবিতে পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শুরু হয়েছে এইচএসি, আলিম ও কারিগরি সমাপনী পরীক্ষা। উপজেলার নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট কেন্দ্রসহ মোট ৬’টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০০ জন শিক্ষার্থী এবছর সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে কঠোর নিরাপত্তার বলয়। সকল ধরনের অসদুপায় রোধে প্রত্যেক শিক্ষার্থীর দেহ তল্লাশি করে তবেই কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে।

নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম কলেজের) অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী নিজে গেটে দাঁড়িয়ে থেকে অন্য দু’জন সহকারী শিক্ষকের সহায়তায় ছাত্রদের তল্লাশি কার্যক্রম তদারকি করেন। অপরদিকে ছাত্রীদের তল্লাশি করা হয় মহিলা শিক্ষকদের মাধ্যমে কমনরুমে।

কেন্দ্রের গেটে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের একজন করে দেহ তল্লাশি করছেন দায়িত্বরত শিক্ষক। পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য পরীক্ষক ও কেন্দ্রের কর্মকর্তারা। নকল ঠেকাতে প্রশাসনের এই কঠোর অবস্থান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনেছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইউএনও স্যার, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার নিয়মিতভাবে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন। কোথাও যেন কোনো অনিয়ম না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছে। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে।”

একাধিক পরীক্ষার্থী জানান, নকলমুক্ত পরীক্ষা কেন্দ্রে পরিবেশ সৃষ্টি করায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost