
বিদ্যুতের নির্মম আঘাতে থেমে গেল শফিকুলের তাজা প্রাণ। সোমবার (২০ জুলাই) দুপুরে ময়মনসিংহের ফুলপুরের বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৩৮) উপজেলার বালিয়া ইউনিয়নের মৈশাউন্দা গ্রামের মমরুজ আলীর ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশেই ফিশারীতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা রুজু করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply