1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে এলাকার অন্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন রায়হান। খেলা শেষে বাড়ি ফেরার পর কোনো একটি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost