1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

পাঁচবিবির ইউএনও একাই একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল দায়িত্বের পাশাপাশি বর্তমানে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক হিসেবেও কাজ করছেন।

শুধু তাই নয়, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও তার কাঁধে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের অধীনস্থ একাধিক দপ্তর প্রধানের কাজ তদারকি, সরকারি ও বেসরকারি সভা, সমাবেশ, মতবিনিময় ও আলোচনা সভায় নিয়মিত অংশগ্রহণ করতে হচ্ছে তাকে।
উপজেলার সুধীজনরা বলছেন, একজন নারী কর্মকর্তার পক্ষে এতগুলো গুরু দায়িত্ব একসঙ্গে পালন করা মোটেও সহজ কাজ নয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাশপিয়া তাসরিন পাঁচবিবিতে যোগদানের পর থেকেই সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের মন্তব্য।একজন নারী কর্মকর্তার হাতে এতগুলো পদ একসঙ্গে থাকায় কাজের চাপ একটু বেশিই। স্থানীয়দের প্রত্যাশা তার নেতৃত্বেই পাঁচবিবির প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে এবং উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে প্রতিপালনের চেষ্টা করে যাচ্ছি। তবে, উপজেলার সার্বিক উন্নয়নকে কার্যকর ও বেগবান করতে হলে সকল শ্রেণি- পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

পাঁচবিবির নারী ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জম্ম। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে ৩৭’তম বিসিএসে (প্রশাসন) ক্যাডারে যোগদেন। দেশের বিভিন্ন জায়গায় সফলতার সহিত দ্বায়িত্ব পালন করলেও সর্বশেষ বগুড়া জেলার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন শেষে সরকারের নির্বাহী আদেশে তিনি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost