1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ফুলপুরে দিনব্যাপী নানান প্রোগ্রামে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

ফুলপুর উপজেলায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার আগমনে দিনব্যাপী নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি নারান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফুলপুর থাকেন। গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা আর হৃদয়ভরা বেদনার আবহে ফুলপুরের জুলাই শহীদ কৃষক সাইফুল ইসলামের স্মরণে আমুয়াকান্দা মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে। পরে বেলা সাড়ে ১১টায় রহিমগঞ্জ ইউনিয়নের ফরাজী মডেল একাডেমী স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী করেন। সেখানে অনুষ্ঠান শেষে সাড়ে ১২টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছনধরা ইউনিয়নের মেরীগাই উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করে ফুলপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে সাড়ে তিনটার দিকে উপজেলা ও পৌরসভার সকল বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিয়োগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক এ.কে.এম সিরাজুল হক, নোমান আকন্দ, মিজানুর রহমান সেলিম, মাজহারুল ইসলাম নিপু, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব সহ ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ছাত্রদল, উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost