1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নেত্রকোনায় জমি দখলের চেষ্টা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ১৯৯২ সালে কেনা জমি দখলের চেষ্টা, বাড়ির বেড়া ভাঙচুর, ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন শিরিনা তালুকদার নামে এক নারী। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামের বাসিন্দা শিরিনা তালুকদার লিখিত বক্তব্যে জানান, স্বামী প্রয়াত আ. রাজ্জাকের মৃত্যুর পর থেকে তাঁদের ক্রয় করা জমি দখলের চেষ্টা করছেন একই গ্রামের আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে মিয়া ও তাঁদের পরিবারের সদস্যরা।

শিরিনার অভিযোগ, ১৯৯২ সালে চল্লিশা মৌজার বিএআরএস ১৪৩ নম্বর দাগে তাঁরা ১৭ শতক জমি কেনেন। গত ২৮ সেপ্টেম্বর জমি নিয়ে চাপ সৃষ্টি করতে কয়েকজন তাঁর বাড়িতে যান। পরে ৩ অক্টোবর ভোরে বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করা হয়। এ সময় জমি ভোগদখলে রাখতে হলে এককালীন ১৫ লাখ টাকা দিতে হবে, অন্যথায় জমি দখল করে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ এবং আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপরও গত ১৯ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা আবারও জমিতে প্রবেশ করে বেড়া ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিরিনা তালুকদার আরও অভিযোগ করেন, তাঁর মেয়ের জামাতা ইকবাল হোসেন তালুকদার রাসেলকে ভূমিদস্যু ও চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।শিরিনার ননদ আফরোজা খাতুন বলেন, ছোটবেলা থেকেই তাঁরা জমিটি তাঁর ভাইয়ের বলে জানেন। ভাইয়ের মৃত্যুর পর জমিটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি প্রশাসনের সহায়তা চান।

ইকবাল হোসেন তালুকদার রাসেল বলেন, শাশুড়ি জমি নিয়ে জটিলতায় পড়ায় তাঁকে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছেন। এ কারণে তাঁকে সরিয়ে দিতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মানববন্ধন ও তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। জমিটি তাঁদের দখলে রাখতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।অভিযোগের বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগটি নিয়ে পুলিশ কাজ করছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারকে ওই জমিতে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় জমিটি শিরিনা তালুকদারের দখলেই থাকবে। সংবাদ সম্মেলনে শিরিনা তালুকদার জমি দখলের চেষ্টা বন্ধ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost