1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

নকলায় মাদক-জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

শেরপুরের নকলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নকলা থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর শহরের কলাপাড়া চেরুর বাজারে নকলা থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুকনুজ্জামান রনির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী। এতে প্রধান অতিথি হিসেবে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ ও বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদাত এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান।

এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, শিক্ষক লুৎফর রহমান উজ্জ্বল, যুবদল নেতা মেহেদী হাসান মিন্টু, শ্রমিক নেতা মো. সাব্বির মন্ডল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম, প্রেস ক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, কল্যাণ ও তহবিল সম্পাদক মাহদী হাসানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের সচেতন ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost