
ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
সোমবার(২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার জুড়া ব্রিজ/আমুয়াকান্দা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা স্থল থেকে জানা গেছে, একটি অটোতে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন অটোকে আটক করেন। তবে ডিএপি সার বহনকারী অটো চালক পালিয়ে যায়। আরো জানা গেছে, সারগুলো তারাকান্দা থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে ফুলপুর ব্রিজের মোড়ে পথিমধ্যে স্থানীয়রা অটোকে গতিরোধ করে সার আটকান। পরে খবর দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা দিকনির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডিএপি সার জব্দ করে তাৎক্ষণিক কৃষকের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তবে অটোচালক পলাতক থাকাই কোন ডিলারের কাছ থেকে সারগুলো কেনা হয়েছিল তা প্রশাসন কোনো খোঁজ নেতে পারেনি।
উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা ডিএপি সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply