1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নকলায় স্বাস্থ্যসেবায় মানবিকতার ছোঁয়া, বিনামূল্যে চিকিৎসা পেলো ৪৩৪ জন

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, আল্ট্রাসনোগ্রাফি, শিশুদের খৎনা ও হুইলচেয়ার বিতরণসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে শেরপুরের নকলায় ৪৩৪ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপকৃত হয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

জানা যায়, ক্যাম্পে আগত ১৪০ জনকে সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জনকে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জনকে চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ২৫ শিশুর খৎনা করা হয় এবং ২২ জনের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। কর্মসূচির প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অস্বচ্ছল মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটিতে নিয়মিত বিনা ভিজিটে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যাদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়, তাঁদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost