1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ভারপ্রাপ্ত স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

জাতীয় সংসদ ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিলের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নামে প্রচারিত ও বিভিন্ন দপ্তরে দাখিল করা ওই ডিও পত্রটি সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, দাপ্তরিক প্যাড বা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি নজরে আসার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের জালিয়াতি এড়াতে সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে তা গ্রহণের আগে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost