
ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টায় থানার একটি দল উপজেলার দ্বারাকপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে মো. এরশাদ মিয়া (৩৫) ও মো. হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পরে এরশাদ মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি খাটিয়ার তোষকের নিচ থেকে আটটি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(ক)/৪১ ও ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ২৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply