1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পাঁচবিবিতে তিন মাস হল সহকারি কমিশনার ভূমি (এ্যসিল্যান্ডের) পদ শূন্য, ভোগান্তিতে জমির মালিক

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সহকরী কমিশনার ভূমি এসিল্যান্ডের পদটি গত তিন মাস হল শূন্য রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে উপজেলার ৮টি ইউনিয়ন ১টি পৌরসভার ভূমির মালিকগণ।

সরজমিনে গিয়ে দেখা যায়, পাঁচবিবি ভূমি অফিসে ৮টি
ইউনিয়নের ও ১টি পৌরসভার শত শতভূমিরমালিকগণ
প্রত্যেকদিন ভূমি অফিসে নিজেদের জমি খারিজের জন্য এসে ঘুরে যাচ্ছেন, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাঁচবিবির উপজেলার শত শত ভুমির মালিকগণ, জমি ক্রয়-বিক্রয় থেকে শুরু করে সবকিছুতেই বাধাগ্রস্থ হচ্ছে, অনেক মৃত্যুশয্যায় ব্যক্তিগণও
জমি হস্তান্তর এবং বিক্রয় করতে পারছেন না। চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলা বাঁসি।

উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন , বদলিজনিত কারণে জয়পুরহাট সদর উপজেলায় যোগদান করেছেন, এরপর থেকেই গত তিন মাস হল নতুন আর কাউকে পাঁচবিবি ভূমি অফিসে বদলি করা হয়নি।
পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন একাই সামাল দিচ্ছেন বেশ কয়েকটি দপ্তর।

এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সহকারী কমিশনার ভূমি, এছাড়াও তিনি অনেক স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন,
একজন প্রজাতন্ত্রের কর্মচারী একাই এতগুলি দপ্তর সামাল দিতে গিয়ে দুর্ভোগে পড়েছেন অনেক সুবিধাভোগীরা।
পাঁচবিবি উপজেলাবাসীর প্রাণের দাবি খুব শীঘ্রই যেন ভূমি অফিসে একজন এসিল্যান্ডকে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া সাংবাদিকদের জানান, অফিসার সংকট হওয়ার কারণে পাঁচবিবিতে এই সংকট তৈরি হয়েছে তবে খুব শীঘ্রই সংকট কেটে যাবে। নতুন অফিসার পাঁচবিবিতে পদায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost