1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সোহেল খান দুর্জয়, নেত্রকোনা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনায় আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকালে উপজেলার নগর এলাকা থেকে তাকে আট করা হয়। আটক আল আমিন ওরফে দিপু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় স্থাপিত সেচ সংযোগের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের মূল্য প্রায় ৯০ হাজার ১২৫ টাকা। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর মোট মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। বিষয়টি পল্লীবিদ্যুের কর্মকর্তারা মৌখিকভাবে পুলিশকে জানান। তারপর থেকে চোর ধরতে অভিযান শুরু করে পুলিশ। এদিকে চোর চক্রের সদস্যরা ট্রান্সফরমারগুলো চুরি করে পাশ্ববর্তী কোন গ্রামে লুকিয়ে রাখে। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে যন্ত্রাংশগুলো আনতে যান আল আমিন। খবর পেয়ে নগর এলাকায় গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা করেন পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost