1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

পাঁচবিবির বিনধারা বালিকা বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন। এসময় বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫’বছরে ২৫’কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাজনীন আক্তার, শামীম কাদীর, আঃ রাজ্জাক সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।

বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়টি এলাকার নারীদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় প্রধান শিক্ষিকা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যেই আমরা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করছি। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই গাছের যত্ন নিতে শিখলে ভবিষ্যতে তারাই দেশকে সবুজ রাখবে। বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost