
জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ করে “বন্ধন” এনজিও। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বন্ধন এনজিওর বাস্তবায়নে ২৫’টি পরিবারের মাঝে ৫০’ছাগল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মাতাইশ মজিল বন্ধনের প্রধান কার্যালয়ে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বন্ধনের নির্বাহী পরিচালক মোঃ হাফিজ সরদার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিনসহ উপকারভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা বলেন, “এ ধরনের আয়বর্ধক কর্মসূচি গ্রামের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বন্ধন এনজিওর ন্যায় অন্য বে-সরকারি সংস্থাগুলো এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply