1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

‎পাঁচবিবিতে কাউন্সিলর প্রার্থী খোকনের শ্বশুর পুলিশ কনস্টেবলের ইন্তেকাল

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা মনসুর রহমান খোকনের শশুর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো :লুৎফর রহমান গত শুক্রবার শুক্রবার দিবাগত রাত দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন।তার জানাজার নামাজ শুক্রবার বাদ আছর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

‎শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার এই মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বায়োজিত ও নাজিবুল্লাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost