1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

জুবায়ের খন্দকার, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, দুই শ্রমিক দীর্ঘক্ষণ ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও উদ্ধারে কর্তৃপক্ষ সহায়তা করেনি। 

নিহতরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল। 

কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর চরম অমানবিকতা দেখিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুই শ্রমিক দীর্ঘক্ষণ ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে থাকলেও তাদের উদ্ধারে কর্তৃপক্ষ কোনো ধরনের সহায়তা করেনি। এমনকি ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠাতেও ব্যাপক গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও গাফিলতির কারণেই তাদের সহকর্মীদের মৃত্যু হয়েছে বলে দাবি সাধারণ শ্রমিকদের। 

শ্রমিক মিজানুর রহমান, বাদল ও আবু তাহের জানান, সকাল পৌনে ১০টার দিকে সিভিল হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের ট্যাংক ট্যাংক পরিষ্কার করতে নামলে সেখানে তীব্র অক্সিজেন সংকটে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ছটফট করতে দেখে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। কিন্তু তিনিও একইভাবে সেখানে অক্সিজেন স্বল্পতার কারণে গুরুতর অসুস্থ ও অবশ হয়ে পড়েন। পরে অন্যরা মই বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের স্যানিটারি প্ল্যান্টের প্রধান অবিনাশ কুন্ডু জানান, যারা নিহত হয়েছেন তারা কেউ এই কারখানার নিয়মিত শ্রমিক নন। তারা মূলত ঠিকাদারের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন। তবে উদ্ধারকাজে অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন। 

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গুপিনাথ কাঞ্জিলাল জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি এবং উদ্ধারকাজে অবহেলার সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost