1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অর্ধলক্ষ টাকা প্রদান - OnlineTV
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অর্ধলক্ষ টাকা প্রদান

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত
শেয়ার করুন

এককভাবে মসজিদের উন্নয়নে দায়িত্ব নেয়াটা বড় মানসিকতার পরিচয় । কোটিপতি না হয়েও দানের এমন বিশাল হাত এর আগে আমরা কারো দেখিনি,বললেন পশ্চিম বালিঘাটা ৩ নং ওয়ার্ড মহল্লাবাসীরা।

‎পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে আজ শুক্রবার জুম্মার নামাজের সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল পৌরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম বালিঘাটা মহল্লার জামে মসজিদে যান এবং সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেন। এরপর তিনি পুরনো এই মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনের হাতে। এ সময় তিনি বলেন, মসজিদের উন্নয়নে তিনি সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ যদি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করে তাহলে একক ভাবে আমি এই মসজিদের উন্নয়নে পাশে থাকবো বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎ এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

‎শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মেহেদি হাসান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022