1. admin@doeltv.com : admin :
বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি - OnlineTV
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
শেয়ার করুন

ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার হার যেভাবে পরিবর্তিত হচ্ছে:

ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকার স্থলে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লা: দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে।

ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা করা হয়েছে।

তবে ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022