1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে ৪ দিনব্যাপি বৈশাখী মেলা উদ্বোধন করেন-রানা প্রধান - OnlineTV
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পাঁচবিবিতে ৪ দিনব্যাপি বৈশাখী মেলা উদ্বোধন করেন-রানা প্রধান

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। মঙ্গলবার দুপুরে লাল নীল হলুদ রংয়ের ফিতা কেটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বৈশাখী মেলার উদ্বোধন করেন তিনি। মেলা উপলক্ষে স্টেডিয়াম জুড়ে বসানো বিভিন্ন পণ্যের সমাহারে স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রানা প্রধান।

এসময় জেলা পরিষদ প্রশাসকের সফর সঙ্গী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা মোঃ নয়ন প্রধান, রাজিব ফয়সাল, মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন সহ অনেকেই।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও শিল্পী এম আই মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ অন্যরা।

সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ এর নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে বৈশাখীর শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022