1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাকিল মোহাম্মদপুর এলাকার সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে। পরিবারের বাসা জিগাতলার শিবপুর টালি অফিস এলাকায়।

ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধা সদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, প্রথমে নিহতের পরিচয় জানা যায়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করে। প্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
ধানমন্ডি থানার এসআই বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।

প্রসঙ্গতঃ সুধা সদন ছিল সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বাসভবন। তার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নামকরণ করা হয়। একসময় এটি আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost