1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ইয়াবাসহ গাইবান্ধায় এনসিপি নেতা আটক

জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮পিচ ইয়াবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল মিয়া (২৭)-কে আটক গাইবান্ধা থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত শাকিল মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের হাজী পাড়ার নূর মোহাম্মদ আলীর ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ধর্মপুর বাজার এলাকায় ‘জোবেদা ফিলিং স্টেশন’ নামে একটি জ্বালানি তেল পাম্পে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টারের পাশে ফাঁকা জায়গায় অবস্থানরত কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার সময় শাকিলকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সোমবার বিকালে তাকে গাইাবান্ধা আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পালিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এনসিপি উপজেলা শাখার সদস্যসচিব আশানুর রহমান জানান, বিষয়টি জানার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost