1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

পাঁচবিবিতে শহিদ জুলাই যোদ্ধা বিশালের পরিবারের খোঁজ নিলেন উপজেলা প্রশাসন, দিলেন উপহার

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

গতকাল বিকালে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া জুলাই যোদ্ধা নজিবুল সরকার বিশালের পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের পক্ষে শহিদ বিশালের বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল আলম। এসময় তিনি প্রথমে শহিদ বিশালের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী মোঃ মজিদুল সরকারের বড়ছেলে বিশাল ৪ আগস্ট/২৪ জুলাই আন্দোলন জয়পুরহাট শহরে অংশ নিয়ে শহিদ হন। বিশালের বাড়িতে গিয়ে তার বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন এবং একমাত্র ছোটভাই আঃ মমিন সরকারের হাতে ইউএনওর পাঠানো ফলের ঝুড়ি তুলে দেন সমাজসেবা কর্মকর্তা।
এসময় সামসুল আলম বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিনের সাথে সরাসরি যোগাযোগ রাখবেন।

শহিদ বিশালের পরিবার উপজেলা প্রশাসনের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost