1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ফুলপুরে সাপের কামড়ে ইমামের মৃত্যু

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে সাপের কামড়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। নিহত হাফেজ আব্দুল কাদের জিলানী স্থানীয় একটি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর তিনি নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই সেখানে থাকা একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost