
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা প্রদর্শন করা হয়। জাতীয় পর্যায়ের “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২৬” এর ফাইনাল খেলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় পর্দার মাধ্যমে প্রদর্শন করা হয়। শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল খেলাটি সরাসরি দেখানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন এসময় শিশু শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু, অসীম কুমার সাহা, বড়মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মুকুল, সহকারি শিক্ষক মোঃ কায়সার রহমান, হুমায়রা চৌধুরী ও মোনালিসা পারভেজসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত আজকের এ প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই প্রদর্শনীর আয়োজন। এর মাধ্যমে শিশু শিক্ষার্থীরা দেশের সেরা প্রতিভাদের খেলা দেখার সুযোগ পাচ্ছে। যা আগামীতে তারা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে ও উৎসাহী হবে।
বড় পর্দায় খেলা দেখে উপস্থিত শিশুরাও খুবই আনন্দিত। অনেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে।
Leave a Reply