1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর সোনালী সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলার সোনাপুর গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গণগ্রন্থাগার অধিদপ্তর, শাহাবাগ ঢাকার অর্থায়নে ও সোনালী সংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মোঃ মশিউর রহমান, গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয় রাকিবুল ও শামীম সহ আরো অনেকে।
সোনাপুর নোড়াল গুচ্ছ গ্রাম হতে সাওতাল পাড়া মোড় পর্যন্ত এ কর্মসূচীর অধীনে প্রায় ৫শত গাছ রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost