
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে রোপা আমন মৌসুমের উচ্চফলনশীল জাত ব্রি ধান ১০৩-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া-দিঘলদী এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তন কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ব্রি ধান ১০৩-এর মতো উচ্চফলনশীল জাতের আবাদ সম্প্রসারণ করা গেলে ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কৃষক-শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply