1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

পাঁচবিবির রতনপুরে মাদক থেকে খেলার মাঠে যুবকদের ফেরাতে এ আয়োজন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মাদক একটি পরিবার, সমাজ, দেশ ও জাতির শত্রু। মাদকের নেশা স্কুল কলেজের শিক্ষার্থী ও যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের জীবনকে ধ্বংস করে দেয়। একজন মাদকসেবী পরিবার ও সমাজের অশান্তির প্রধান অন্তরায়। এই মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে খেলার মাঠে ফেরাতেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবকরা।

শুক্রবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সুলতান মাহামুদ, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সাজেদুল রহমান সরকার, সমাজ সেবক মোঃ আব্দুল মতিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ, সম্পাদক মোঃ হাসান আলী, ছাত্রদল কর্মী মোঃ এমরান হোসেন ও জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের (জয়পুরহাট-হিলি) রোড়ের সাবেক ক্রীড়া সম্পাদক ও যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

পলাশগড় যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টি পরিচালনা করেন মোঃ মাসুদুল ইসলাম মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost