1. admin@doeltv.com : admin :
অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - OnlineTV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত
শেয়ার করুন

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। দুপুর দেড়টার পর এই ঘটনা ঘটে।

পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এদিকে, জোহরের নামাজের বিরতির সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022