1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে হরিবাসরে লক্ষ টাকা সহায়তা দিলেন মেয়র প্রার্থী শামীম - OnlineTV
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে হরিবাসরে লক্ষ টাকা সহায়তা দিলেন মেয়র প্রার্থী শামীম

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত
শেয়ার করুন

এগিয়ে যাক মানবতা।নীতিতে যার ধর্মনিরপেক্ষতা।সকল ধর্মের মানুষের পাশে যে দাঁড়াই,সেই তো প্রকৃত বন্ধু,আসল ভগবান,বললেন,রাধানগর মন্দিরে আগত হরিবাসরের ভক্তবৃন্দরা।

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধানগর সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ যুগল মন্দির অঙ্গনে বিশ্ব শান্তি কল্পে ও মানবজাতির কল্যাণে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের ২৭তম লীলারস কীর্তন উৎসব-২০২৬ গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
‎সনাতন ধর্মালম্বীদের বাৎসরিক এই অনুষ্ঠানকে ঘিরে মন্দির অঙ্গনে সর্বত্রই ছিল সাজ সাজ রব। বিরাজ করছিল যেন উৎসবের আমেজ। পৌরসভা সহ সমগ্র উপজেলা থেকে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। তাদের পদভারে মুখরিত হয়ে ওঠে হরিবাসর অঙ্গন। লীলারস কীর্তন পরিবেশনায় ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনদল। দিনরাাত ২৪‌ ঘন্টায় চলে এই আসর।

‎ ২৪ এপ্রিল শুক্রবার এই মহা উৎসবের ২য় দিন রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে হরিবাসর অঙ্গনে পরিদর্শনে গিয়েছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎হিন্দু ধর্মালম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উৎসব কমিটির সভাপতি শ্রী নবকুমার প্রধান ও সেক্রেটারি শ্রী নিপুল চন্দ্র বর্মনের হাতে। অনুদান প্রদানকালে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, আপনাদের হিন্দু সম্প্রদায়দের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে আমাদের দল বিএনপি সরকার। এর জন্য আমি দলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের উৎসবে গতবছরেও সহযোগিতা করেছি, এ বছরও আমার সাধ্যমত সহযোগিতা করলাম। আমি আপনাদের বিপদে-আপদে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন।

‎এ সময় আর উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল , পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেলসব বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎হরিবাসর কমিটির লোকজন ও ভক্তবৃন্দরা তার এই বিশাল দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022