1. admin@doeltv.com : admin :
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর-সরকারপ্রধান - OnlineTV
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর-সরকারপ্রধান

জুবায়ের খন্দকার, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত
শেয়ার করুন

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট দিয়ে আমাদের সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

রাষ্ট্রযন্ত্রের নিয়োগ বদলি পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধ পরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022