
জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
১১ই নভেম্বর বুধবার রাতে জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় পাঁচবিবি থানার দক্ষ অফিসার ইনচার্জ তামবিরুল ইসলামের নেতৃত্বে থানার চৌকস পুলিশ অফিসারগণ উপজেলার ধরঞ্জী ও আওলাই ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতার মামলায় পলাতক আসামী ধরন্জী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি
১. মোঃ সারোয়ার হোসেন (৫২), পিতা- মোঃ হোসেন আলী, সাং- রতনপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট ও আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় কর্মী
2. মোঃ নাজমুল আকন্দ (২০), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- শাইলট্টি, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট কে
গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার এই আসামিগণ কে আটক করা হয়েছে,
পরবর্তীতে আজ ১২ই নভেম্বর বৃহস্পতিবার বিচারের জন্য জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নাশকতার মামলায় কাউকেই ছাড় দেয়া হবে না, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply