1. admin@doeltv.com : admin :
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার - OnlineTV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত
শেয়ার করুন

পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে আল্লাহর মেহমানদের (হজযাত্রী) জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে রাজধানীর আশকোনাস্থ ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে, যা বর্তমানে ক্যাম্পে অবস্থানরত ও আগত হজযাত্রীদের মাঝে সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, উন্নত মানের ব্যাকপ্যাক, ইহরামের জন্য বিশেষ সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মেসওয়াক ও পবিত্র আজওয়া খেজুর।

মো. লোকমান হোসেন বলেন, উপহার সামগ্রীগুলো বর্তমানে প্যাকেটজাত করার কাজ চলছে।

হজের উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে এসব শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীরা। তারা জানান, সফরের প্রাক্কালে এ ধরনের উপহার তাদের উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022