1. admin@doeltv.com : admin :
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল - OnlineTV
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলায় পৌর শহরের ঐতিহ্যবাহী কায়দা বালিকা দাখিল মাদরাসার ২৪তম ব্যাচের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ অলিউল্লাহ। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক, সহ-সুপার মোশারফ হোসেন, সহকারী মৌলভী তাজুল ইসলাম, ইংরেজি শিক্ষক সাদ্দাম সরকার, অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সবশেষে দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022