1. admin@doeltv.com : admin :
নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের লিফলেট বিতরণ ও জনসংযোগ - OnlineTV
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের লিফলেট বিতরণ ও জনসংযোগ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এ কর্মসূচি শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পথচারী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোটের রায়ের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, গণভোট জনগণের মতামতের প্রতিফলন এবং এটি বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় কার্যকর করতে হবে, অন্যথায় জনগণের অধিকার ক্ষুণ্ন হবে।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের সভাপতি মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022