1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে সাঙ্গ হল প্রাথমিক ক্ষুদে শিক্ষার্থীদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - OnlineTV
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পাঁচবিবিতে সাঙ্গ হল প্রাথমিক ক্ষুদে শিক্ষার্থীদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়রত্ব ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের দল ও বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী দল জয়লাভ করে ট্রফি গ্রহণ করে অতিথিদের নিকট থেকে।সকালে খেলা শুরুর আগে স্থানীয় বিএনপি নেতা মরহুম আব্দুল ওয়াহেদ খাঁন মাষ্টারের অকাল মৃত্যুতে ১’মিনিট নীরবতা পালন করেন মাঠে উপস্থিত খেলোয়াড় শিক্ষক/শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কর্মী মোঃ মামুন খান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রাজিব হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022