1. admin@doeltv.com : admin :
বাছুর আলগা (উত্তর) পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন - OnlineTV
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বাছুর আলগা (উত্তর) পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলায় বাছুর আলগা (উত্তর) পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসার কিতাব বিভাগের খুসুসি ও মিজান জামাতের প্রথম সবক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, কিতাব বিভাগের খুসুসি ও মিজান জামাত দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ও উচ্চতর ধাপ। এ স্তর একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ আলেম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং আল্লাহভীতির মাধ্যমে এ পথচলায় সফলতা অর্জন সম্ভব। এসময় শিক্ষার্থীদের মাঝে দ্বীনের খেদমতের মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সবক উদ্বোধন করেন জামালপুর জেলা মার্কাজ মসজিদের খতিব শায়েখ আল্লামা মুফতি মনিরুল ইসলাম। সবশেষে দেশ, জাতি ও সমগ্র উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022