
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আইন ও আচরণবিধির সংশোধনী চূড়ান্ত করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সূত্র থেকে জানা গেছে, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত আইনের সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত হতে পারে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির সংশোধনীও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিধান যুক্ত করার প্রস্তাব আসতে পারে।
এ ছাড়া ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও যাতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
Leave a Reply