1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঠাকুর বাখাই (সর্চাপুর) বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পূর্ব বাখাই এলাকার আব্দুল বারেকের পুরি-সিঙ্গাড়া দোকানের সামনে পাকা সড়ক থেকে হালুয়াঘাটের সর্চাপুর (আমতৈল) গ্রামের মো. শাহ আলমের (৩২) কাছ থেকে ২শ গ্রাম গাঁজা এবং ফুলপুরের পূর্ব ঠাকুর বাখাই গ্রামের মো. আবু ইউসুফের (২৩) কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের সাজন ওরফে রাজন ওরফে দোলনের (২৪) দক্ষিণ দুয়ারী এলাকার হাফ-বিল্ডিং বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের নিচে কালো পলিথিনে মোড়ানো দুটি পুটলি থেকে সাজনের দেখিয়ে দেওয়া মতে ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযানে মোট এক কেজি গাঁজা জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের সোমার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost